1. admin@alhajaftabuddinfoundation.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

ফুলবাড়ীয়ার মাটির গন্ধ মেখে প্রশাসনের শীর্ষ দায়িত্বে শরীফা হক

  • প্রকাশের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ১২ বার পঠিত

সাইফুল ইসলাম তরফদার ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার আছিম পাটুলী ইউনিয়নের পুরাঘাটি গ্রামের কৃতী সন্তান শরীফা হককে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব দিয়েছে সরকার। গত ২৯ সেপ্টেম্বর ২০২৬ইং তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক স্মারকের মাধ্যমে এ তথ্য জানা যায়।

শৈশব থেকেই মেধা, অধ্যবসায় ও স্বপ্নপূরণের অদম্য আকাঙ্ক্ষা ছিল শরীফা হকের পথচলার সঙ্গী। সেই পথ ধরে তিনি ২৫তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগ দেন। কর্মজীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব দক্ষতা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে পালন করে তিনি প্রশাসনের অঙ্গনে নিজের একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন।

সর্বশেষ তিনি টাঙ্গাইলের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের সময় প্রশাসনিক দক্ষতা, জনসেবামূলক কর্মকাণ্ড ও দায়িত্বশীলতার স্বীকৃতিস্বরূপ তিনি ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে পুরস্কৃত হন।
ফুলবাড়ীয়ার আছিম পাটুলী ইউনিয়নের পুরাঘাটি গ্রামের প্রকৌশলী শামসুল হক তরফদারের কন্যা শরীফা হকের নতুন দায়িত্বের খবরে নিজ এলাকা ও বিভিন্ন মহলে আনন্দের আবহ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

ইসলামিয়া কলেজের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম বলেন, শরীফা হকের এই অর্জন শুধু তাঁর পরিবারের নয়, পুরো ফুলবাড়ীয়ার মানুষের জন্য গর্বের। কর্মজীবনের প্রতিটি ধাপে তিনি সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর নতুন দায়িত্বে সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

যুগ্ম সচিব শরীফা হককে অভিনন্দন জানিয়েছেন ফুলবাড়ীয়া সমিতি, ময়মনসিংহের সভাপতি ও উপজেলা জিয়া পরিষদের সভাপতি এডভোকেট মাহবুবুর রশীদ তামান্না।তিনি শুভেচ্ছা বার্তায় বলেন, যুগ্ম সচিব শরীফা হক প্রজন্মের অনুপ্রেরণার আদর্শ। তাঁর মেধা, সততা ও কর্মনিষ্ঠা রাষ্ট্র ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

আছিম আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রই শামস আল আসাদ সোহেল মাস্টার বলেন, ছাত্রজীবন থেকেই শরীফা হক ছিলেন অত্যন্ত মেধাবী ও অধ্যবসায়ী। তাঁর মধ্যে বড় কিছু করার প্রত্যয় আমরা তখনই দেখতে পেয়েছিলাম। আজ তিনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি দায়িত্বে অধিষ্ঠিত হয়েছেন এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়।

ফুলবাড়ীয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ময়মনসিংহ ল কলেজের সভাপতি এডভোকেট মোঃ রেজাউল করিম চৌধুরী বলেন,ছাত্রজীবন থেকেই শরীফা হক ছিলেন মেধাবী, পরিশ্রমী ও আত্মপ্রত্যয়ী। তাঁর প্রতিভা ও অধ্যবসায়ের স্বীকৃতি আজকের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে এ খবরে আমার বুক গর্বে ও আনন্দে ভরে উঠেছে। শুধু একজন গুণী কর্মকর্তা হিসেবে নয়, শরীফা হক আমার প্রিয় ভাগ্নি। তাই তাঁর এই অর্জনে ব্যক্তিগতভাবে আমি যেমন আনন্দিত, তেমনি তাঁর সাফল্যে আমাদের পুরো পরিবারও গর্বিত।তাঁর কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

স্থানীয়দের ভাষ্য, পুরাঘাটির মাটিতে বেড়ে ওঠা শরীফা হকের সাফল্য যেন একটি দীর্ঘ পথচলার গল্প যেখানে স্বপ্নের সঙ্গে যুক্ত হয়েছে অধ্যবসায়, আর মেধার সঙ্গে যুক্ত হয়েছে মানুষের জন্য কাজ করার প্রত্যয়। প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পেরিয়ে এবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের দায়িত্ব তাঁর কর্মজীবনে নতুন অধ্যায়ের সূচনা করেছে।

শরীফা হকের নতুন দায়িত্বের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ফুলবাড়ীয়া ও ময়মনসিংহের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।

ময়মনসিংহ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ আলহাজ্ব আফতাব উদ্দিন ফাউন্ডেশন

Theme Customized By Shakil IT Park